
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০১/২০২৫
ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর বিদ্যালয়ের মাঠে মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া, একাডেমিক সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস প্রমুখ। সকালে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া। দিনব্যাপী চলা ৪০টি ইভেন্টে অংশগ্রহণকারী শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিকেলে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় কাজী শামচুন্নেসা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

