ভাঙ্গায় শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০১/২০২৫
ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী চলা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিকেলে পুরস্কার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রলাদ বিশ্বাস।