ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার ভাঙ্গা,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০১/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস প্রমুখ। সুষ্ঠুভাবে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।