
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৩/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার দিবাগত রাতে এক স্কুল ছাত্রী ও এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্ৰামের ফরহাদ হাওলাদারের মেয়ে মনি আক্তার (১৫) নিজ ঘরে গলায় ফাঁস দেয়। সে শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ছিল। খবর পেয়ে আমরা লাশের সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে একই রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্ৰামের হাবিবুর রহমানের স্ত্রী আসমা বেগম (৪৫) সেও নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দেয়।
উভয় পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

