ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,০৭/০৯/২০২৬

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় সোমবার(০৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার সময় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ২টি উদ্ধার করেন এবং ঘাতক বাস দশমিনা পরিবহনটি আটক করে। দুর্ঘটনায় পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহতরা হল, পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের পুত্র আরিফুর রহমান (২৮) ও বরিশাল জেলার গোরনদী থানার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের পুত্র সালাউদ্দিন( ৩০)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক কাজী ওবায়দুল কবির জানান,
ঢাকা থেকে মোটরসাইকেল যোগে দুই আরোহী পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। মোটরসাইকেলটি সহ বাসটি কয়েক শত মিটার পর্যন্ত চলে যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী ও মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
আমরা বাসটি আটক করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।