
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৬/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্ৰাম থেকে রোববার (৬ আগষ্ট) দুপুরে কিশোর মারুফ খানের (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্ৰামের মিন্টু খানের ছেলে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, কিশোর মারুফ নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলছে এমন সংবাদ পরিবারের লোকজন আমাদের দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করি। পরিবারের পক্ষ হতে জানা গেছে, কিছুদিন আগে মারুফ বিয়ে করেছে। গতরাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে তারা আলাদা রুমে ঘুমাতে যায়। মারুফ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

