
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১৬/০২/২০২৫
ফুলেল শুভেচ্ছায় ও ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিটি ক্ষণ পার করছেন জেলা স্কাউটে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সম্পাদক হায়দার হোসেন। সম্প্রতি ফরিদপুর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জেলা প্রশাসক হল রুমে জেলা স্কাউট ত্রৈ-বার্ষিক সম্মেলনে ৭৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন ৫৯ ভোট পেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদপুর ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান মাহমুদ পান ১৪ ভোট। উক্ত নির্বাচনে কমিশনার পদে মোসলেহ উদ্দিন স্যার ৫৮ ভোট পেয়ে কমিশনার এবং জাহাঙ্গীর স্যার কোষাধ্যক্ষ পদে বিজয়ী হন। নির্বাচনের পর হতে আজ রোববার পর্যন্ত ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে হায়দার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ প্রসঙ্গে জেলা স্কাউটদের (ত্রৈ-বার্ষিক) নবনির্বাচিত সম্পাদক হায়দার হোসেন বলেন, স্কাউট আদর্শকে ধারণ করে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি স্কাউট কাউন্সিলরদের কাছে চীরকৃতজ্ঞা প্রকাশ করছি। স্কাউট কার্যক্রমকে আরও বেগবান করতে সকল স্কাউটদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য এবারই প্রথমবারের মতো জেলা স্কাউটৈর সম্পাদক পদে ভোটে ভাঙ্গা উপজেলা থেকে নির্বাচিত হয় ভাঙ্গাবাসি।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা স্কাউট সম্পাদক হায়দার হোসেন

