
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ টি আসন চুড়ান্ত করে নাম প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর-৪ আসনের মনোনয়ন পান বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। তার মনোনয়নে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোমবার রাতে আনন্দ মিছিল বের করে। নানা শ্লোগান দিয়ে ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের দক্ষিনপাড় বাসষ্ট্যান্ড মুখরিত করে তোলে। মিছিল শেষে পৌরসভার বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তুরান রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, বিএনপি নেতা সজিব মাতুব্বর, সোহেল মুন্সী, ওসমান মুন্সী, সাঈদ মুন্সী প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ফরিদপুর-৪ শহীদুল ইসলাম খান বাবুলকে বিএনপির মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল

