ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসাবে নগদ ৬ হাজার টাকা, ঢেউ টিন, কম্বল ও শুকনো খাবারসহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব। বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চাহিদা মোতাবেক সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র প্রমুখ।

