ভাঙ্গা (ফরিদপুর): উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে একাধীক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকাল হতেই প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত প্রার্থী এস.এম হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েদউল্লাহ সাকলাইন ও আওয়ামী লীগ নেতা এনামুল হক অপু মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাওলানা ইসাহাক মোল্লা, স্বতন্ত্র প্রার্থী খন্দকার ওবায়দুর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র সালমা বেগম ও পারুলী আক্তার।

