ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বিশ্বরোড মোড় থেকে ৬০০ বোতল ও ক্যানসহ বিদেশী মদ এবং ১টি প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ি হচ্ছে রাসেল সর্দার ও গাড়ীর মালিক রুবেল হাওলাদার। রাসেল সর্দার বরিশাল জেলার গৌরনদী থানার পিঙ্গলকাঠি গ্রামের রিসাই সর্দারের ছেলে এবং আগৈলঝরার রুবেল হাওলাদার । ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম বলেন, ঢাকার মোহাম্মাদপুর থেকে রাসেল ও রুবেল হাওলাদার বিদেশী মদসহ বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ি রাসেল গাড়িটি চালিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এলে ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটিকে থামাতে সংকেত দেয়। এ সময় গাড়িটি না থামিয়ে দ্রুত পালাতে চেষ্টা করে। পরে ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা প্রাইভেটকারটি থামায়। এ সময় রাসেল ও রুবেল পালাতে গিয়ে ট্রাফিক ইন্সপেক্টরের হাতে ধরা পড়ে। পরে থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি তল্লাশি করে প্রায় ৬০০ বোতল বিদেশী মদ ও ক্যানসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান ভাঙ্গার আলোকে জানান, এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার- ১৭, তারিখ: ১২/০২/২০১৯।

