জাকাতের কাপড় বিতরন করলেন ফকির আলমগীর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে ২১ শে পদক প্রাপ্ত লোক সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর এর ব্যক্তিগত তহবিল থেকে কালামৃধা ইউনিয়ন, আজিমনগর ইউনিয়ন ও চান্দ্রা ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে জাকাতের কাপড় শাড়ি ও লুঙ্গী বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়মী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, কালামৃধা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম খলিফা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক জায়েম ব্যাপারী, ফকির আলমগীরের বড় ভাই ফকির জাহাঙ্গীর ও ছোট ভাই ফকির সিরাজ প্রমূখ।