
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা২০/০৮/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার কাপুরিয়া সদরদী গ্ৰামের বড়বাড়ি থেকে বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে মোবাইল ব্যবসায়ী মাসুম জোমাদ্দারের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ঐ গ্ৰামের সিদ্দিক জোমাদ্দারের একমাত্র পুত্র।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভাঙ্গা বাজারের পদ্মা মোবাইল মার্কেটের শাহানা টেলিকমের মালিক মাসুম জোমাদ্দার তার নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি। কিছু দিন আগেই ব্যবসায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পারিপার্শ্বিক ও মানসিকভাবে সে কিছুটা হতাশাগ্ৰস্থ ছিল বলে পরিবারের দাবি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

