
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-২২/০৮/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে যায় আপন ছোট ভাই। শনিবার (২২ আগষ্ট ) দুপুরে পরিবারের লোকজন পলাতক দুজনকে ঢাকা থেকে উদ্ধার করে ভাঙ্গা থানায় মীমাংসার জন্য নিয়ে আসে। মীমাংসা চলাকালে থানা চত্বরেই এক স্ত্রীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এসময় ছোট ভাই আব্দুল্লাহ ও বড় ভাই একরাম আলী, ও তাদের দুজনেরই এক স্ত্রী পুর্নীমা সহ বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ উভয় পক্ষকে থানা চত্বর থেকে বের করে দেয়।
এঘটনায় ভাঙ্গায় শতশত উৎসুক জনতা ভিড় জমায় থানার চত্বরে। পরবর্তীতে এক বউ নিয়ে দুই ভাইয়ের টানাটানি টক অফ দা টাউনে পরিণত হয়ে সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের আজিজুল হকের বড় পুত্র একরাম আলী পার্শ্ববর্তী গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরেই তার ছোট ভাই আব্দুল্লাহর সাথে পুর্নীমা পরোকিয়ার প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে বড় ভাইয়ের বউকে নিয়ে পালিয়ে যায় ছোট ভাই। কয়েকদিন ঘর সংসার করে তারা।
পরে (আজ ২২ আগষ্ট) শনিবার দুপুরে পালিয়ে যাওয়া নারীর পিতা ও বড় ভাই সাভার থেকে উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসেন এবং উভয় পক্ষের লোকজন মীমাংসার চেষ্টা করে।
পুলিশ, জনতা ও স্থানীয় সংবাদকর্মীদের সামনেই দুই ভাই ওই নারী সহ পরিবারের মধ্যে তুমুল টানাটানি হাতাহাতি মারামারি শুরু করে। এসময় এক স্ত্রীকে দুই ভাই তাদের স্ত্রী দাবি করে হট্টগোলের সৃষ্টি করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
পুর্নীমার পিতা বলেন, মেয়েকে উদ্ধার করে বিষয়টি আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকে নিয়ে থানায় জড়ো হই।থানা প্রাঙ্গণে উভয় পক্ষের আত্মীয় স্বজন ও স্থানীয় জনতার উপস্থিতিতে এক পর্যায়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে ।
ঘটনার মুল নায়িকা পুর্নীমা জানান, আমার প্রথম স্বামী একরাম ও পরিবারের লোকজন আমাকে অনেক নির্যাতন করত। সেসময় আমার দেবর আব্দুল্লাহ আমাকে সহায়তা করত। পরবর্তীতে আমি আমার স্বামীকে ছেড়ে দেবরকে বিয়ে করি। আমরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে অন্যত্র ঘর সংসার শুরু করি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর মিজানুর রহমান বলেন, আমার থানার গেটের সামনে এক নারীকে নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। পুলিশ গিয়ে তাদেরকে বের করে দিয়েছে।

