
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৫/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্ৰামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের প্রানী সম্পদ গবেষণাগার কার্যালয়ের বিপরীতে খাদের পানি প্রবাহ বন্ধ করে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে অভিযুক্ত শফিকুল ইসলামকে উক্ত আর্থিক জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম জানান , এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে কর্তিত সরকারি সম্পত্তি দ্রুততম সময়ে ভরাট করার জন্য বলা হয়েছে।
এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ভাঙ্গা থানা পুলিশের একটি দল সার্বিকভাবে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু ব্যবসায়ীকে জরিমানা

