
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৫/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার বাইশাখালী গ্ৰাম থেকে সোমবার দিবাগত রাতে ইয়াবা সহ গৃহবধূ শারমিন আক্তার (৩২) কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে ঐ এলাকার কামরুল হাসানের স্ত্রী।
থানায় উপপরিদর্শক আশরাফ ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীও ফোর্স নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করি। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ০১ (এক) গ্রাম পাওয়া যায়। এবিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ইয়াবা সহ গৃহবধূ আটক

