
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-০১/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজারের আড়িয়াল খাঁ নদী থেকে নির্মল মালো(৬০) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১লা মে) বিকেলে নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। সে ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্ৰামের খেত্তর মালোর ছেলে। এর আগে গত তিন দিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সে। তার স্ত্রী রিনা মালো থানায় একটি স্বামী নিখোঁজের সাধারণ ডায়রি করেন। তিনি জানান, গত ২৯ এপ্রিল সকালে আমার স্বামী মাছ ধরতে জাল নিয়ে বের হয়। তারপর থেকে তার আর কোন খোঁজ আমরা পাইনি।
থানার উপপরিদর্শক মশিউর রহমান জানান, আড়িয়াল খাঁ নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর নদী থেকে জেলের ভাসমান লাশ উদ্ধার

