ভাঙ্গায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২২/০৪/২০২৬

ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের বামনকান্দা নামক স্থানে বুধবার রাতে সার্ভিস লেনে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্র হামিম সর্দার (১৮) মারা গেছে ।
নিহত হামিম ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাছান সর্দারের ছেলে ও ভাঙ্গা সরকারি কে,এম কলেজের ছাত্র।
জানা যায়, রাতে সে মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা থেকে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বামনকান্দা এলাকায় পৌছালে একটি ব্যাটারীচালিত ইজিবাইকের সাথে সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।