
ভাঙ্গা মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৯/০৪/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভার হুগলাডাঙ্গী সদরদী গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা আলী মুন্সী(৮০) ইন্তেকাল করেছেন। শনিবার রাত ৯ টার দিকে বার্ধক্য জনিত কারণে সে নিজ বাসভবনে মারা যায়। মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠুর পিতা এবং উপজেলা বিআরডিবি অফিসের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ অফিসার ছিলেন।
রোববার সকালে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযায় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সাংসদ শহিদুল ইসলাম বাবুল। উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম প্রমুখ।
তার মৃত্যুতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি অফিস, ভাঙ্গা প্রেসক্লাব, ভাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ ও ভাঙ্গা বাজার বনিক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

