
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-২৪/০২/২০২৬
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে এমপি মহোদয়ের সদরপুর বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে এমপি মহোদয় বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। সকল সুবিধা অসুবিধা সুখে দুঃখে আমি আপনাদের পাশে আছি। যখন যেকোনো প্রয়োজনে আপনারা আমার স্মরনাপন্ন হলে আমি সর্বদা আপনাদের পাশে থাকব।
তিনি এসময় প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং সরকার ঘোষিত উপবৃত্তি যেন শিক্ষার্থীরা পায় সেদিকে খেয়াল রাখতে পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ও দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন। অন্যান্য শিক্ষকদের মধ্যে সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন, মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবির উদ্দিন, হামারদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, প্রফেসর এম এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিকরিয়া আহমেদ, আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন রুবেল, চোমরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কান্তি, ব্রাহ্মনকান্দা আবু শরীফ একাডেমীর প্রধান শিক্ষক এনামুল কবির, আব্দুল্লাহবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, হাজী হাসিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত হোসেন, তুজারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- নবনির্বাচিত এমপিকে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ফুলেল শুভেচ্ছা

