
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি-২৩/০২/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে ২ ভেকু মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের জাহানপুর এলাকায় এবং কাউলিবেড়া ইউনিয়নের পড়ারন এলাকায় মাটি কাটা অবস্থায় তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কর্তন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমি ক্ষতিগ্রস্থ করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ২ (দুই) টি মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোঃ রেজাউল মৃধা (৪০), পিতা: আঃ খালেক মৃধা, সাং- ধর্মদী, ভাঙ্গা, ফরিদপুর-কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং রিয়াজুল ফকির (৪০), পিতা: হাকি ফকির, সাং- আব্দুল্লাহবাদ, ভাঙ্গা, ফরিদপুর-কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয় । ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম পরিহারের জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং মুচলেকা গ্রহণ করা হয়।
নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অদ্য ভাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয় এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ফসলি জমি নষ্ট করে মাটি কাটায় ২ ভেকু মালিককে জরিমানা

