ভাঙ্গায় গভীর রাতে অগ্নিকান্ডে স’মিল ভস্মীভূত। ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পিরেরচর বাজারে রোববার গভীর রাতে অগ্নিকান্ডে একটি স’মিল ভস্মীভূত হয়েছে। গভীর রাতে লাগা আগুন এলাকাবাসী দেখতে প্রথমে তারা নেভাতে চেষ্টা করে। পরবর্তীতে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লাখ টাকা বলে জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স’মিল মালিক টিটুল শেখ।
তিনি জানান, রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স’মিল বন্ধ করে স্টাফরা বাড়ি চলে যায়। ভোর রাতের কিছু আগে আমাকে বাজার থেকে ফোন করে বলে আমার স’মিলে আগুন লেগেছে। আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি আমার একমাত্র উপার্জনক্ষম স’মিলটি পুড়ে ছাই হয়ে গেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডের সুত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তের মাধ্যমে জানানো হবে।
এব্যাপারে ক্ষতিগ্রস্ত স’মিল মালিক টিটুল থানা অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন।