
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-১২/০১/২০২৬
ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন। তিনি এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অতীতের ভালো ফলাফল ধারাবাহিক ভাবে ধরে রাখতে সকলকে কাজ করে যেতে হবে। প্রতিটি অভিভাবক তার সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। সন্তান যেন সন্ধ্যার পরে বন্ধুদের সাথে আড্ডায় মেতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা যদি খেলাধুলা ও পড়ালেখার বিষয়ে মনোযোগী হয় তাহলে সে শারীরিক ভাবে ফিটনেস থাকবে আবার মেধাবী হয়ে জীবন গড়তে পারবে।
এসময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী সহকারী শিক্ষক মওলানা ছরোয়ার,অভীভাবক জনাব বিল্লাল ব্যাপারী, মো.এনায়েত হোসেন, মনিরুল ইসলাম , আরিফ শরীফ প্রমুখ।।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

