
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০৯/০৯/২০২৫
দৈনিক বাংলাদেশ সমাচার ও চ্যানেল এ ওয়ান এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওয়াহিদুজ জামানের একমাত্র পুত্র ওয়াকিব হাসান আবেশের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
সাংবাদিক পুত্র আবেশের চতুর্থ মৃত্যুবার্ষিক উপলক্ষে ভাঙ্গা প্রেসক্লাব ও ভাঙ্গা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দোয়া মাহফিলের আয়োজন করে । উক্ত দোয়ার মাহফিলে সাংবাদিক পুত্র আবেশের জন্য দোয়া করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর ২০২১ সালের এই দিনে ঢাকার উত্তরায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেন সাংবাদিক পুত্র আবেশ।
আবেশ এর বেড়ে উঠা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া গ্রামে। সে কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। মৃত্যু কালে তার বয়স ছিল ১৭ বছর। দুই ভাই বোনের মধ্যে আবেশ ছিলেন বড়।
সাংবাদিক ওয়াহিদুজ জামান এর একমাত্র পুত্রের অকাল মৃত্যুতে ভাঙ্গা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- সাংবাদিক পুত্র ওয়াকিব হাসান আবেশের চতুর্থ মৃত্যুবার্ষিকী

