মো: মনিরুল হক মোল্লা সম্পর্কে “সতর্কীকরণ বিজ্ঞপ্তি”

ভাঙ্গার আলো, ডেস্ক (বিজ্ঞপ্তি): ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে প্রকাশিত দেশের বহুল প্রচারিত “ভাঙ্গার আলো” (প্রিন্ট ও অনলাইন) পত্রিকার পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি যে, মো: মনিরুল হক মোল্লা (৫৫), পিতা: মৃত: আব্দুল হক মোল্লা, গ্রাম: কাপুড়িয়া সদরদী, থানা: ভাঙ্গা, জেলা: ফরিদপুর “ভাঙ্গার আলো” পত্রিকা অফিসে কয়েক বছর আগে যুক্ত ছিল। ঐ সময়ে তাঁর বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের কারনে পত্রিকা অফিসের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। বর্তমানেও তাঁর সাথে “ভাঙ্গার আলো” পত্রিকা ও কর্তৃপক্ষের কোন ধরনের সম্পর্ক নেই।

সম্প্রতি জেনেছি, মো: মনিরুল হক মোল্লা দীর্ঘদিন যাবৎ “ভাঙ্গার আলো” পত্রিকা কর্তৃপক্ষের অজান্তে ও বিনা অনুমতিতে তাঁর নিজের ফেসবুক প্রোফাইলে “ষ্টাফ রিপোর্টার/ভাঙ্গার আলো” পরিচয় লিখে ধারন করে আসছে।

আমরা আরও জেনেছি যে, মো: মনিরুল হক মোল্লা এসকল ভূয়া পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও লোকজনের নিকট থেকে অনৈতিক ফায়দা হাসিল করে আসছে। তাঁর যে কোন অনৈতিক কর্মকান্ডের দায়ভার কোন ক্রমেই “ভাঙ্গার আলো” পত্রিকা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বহন করবে না। পত্রিকাটি সু-দীর্ঘ ১৩ বছর যাবৎ অতি সুনাম ও দক্ষতার সাথে মানব কল্যানের মুখপত্র হিসেবে কাজ করে আসছে।

এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অদ্য ০৬/০৭/২০২১ ইং তারিখ হইতে আগামী (০৩) তিন কার্য দিবসের মধ্যে তাঁকে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে “স্টাফ রিপোর্টার/ভাঙ্গার আলো” লেখা পরিচয় সরিয়ে ফেলতে বলা হইল। নতুবা তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুয়ায়ি ব্যবস্থা গ্রহন করা হইবে।

আগামী (০৩) তিন কার্য দিবসের পর থেকে তিনি যদি ফেসবুক প্রোফাইল থেকে উক্ত পরিচয় লেখা না সরিয়ে কোথাও “ভাঙ্গার আলো” পত্রিকার পরিচয় দেয় অথবা পত্রিকার নাম ভাঙিয়ে কোথায় কোন অনৈতিক কর্মকান্ড করে তবে তা নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীসহ “ভাঙ্গার আলো” পত্রিকা কর্তৃপক্ষকে জানাতে বলা হইল।

অতএব দেশবাসীকে “ভাঙ্গার আলো” পত্রিকার পরিচয়দানকারি মো: মনিরুল হক মোল্লার সকল অনৈতিক কর্মকান্ড থেকে সতর্ক থাকতে ও যার যার নিজ দায়িত্বে তাঁর সাথে যে কোন কর্ম সম্পাদনের জন্য অনুরোধ করছি। তাঁর ব্যক্তিগত কোন অনৈতিক কর্মকান্ডের দায়ভার পত্রিকা কর্তৃপক্ষ গ্রহন করবে না।

এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি জনস্বার্থে প্রকাশ করা হইল।

শুভেচ্ছা সহ——-

মো: গোলাম কিবরিয়া বিশ্বাস
সম্পাদক
ভাঙ্গার আলো।
০১৭১২-৫৫০৭৮১
০৬/০৭/২০২১ ইং