ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে থানা পুলিশের আয়োজনে সরকারি কে এম কলেজ মাঠে কাবাডী (ফাইনাল) খেলা অনুষ্ঠিত হয়েছে।
ওসি কাজী সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি, ভারপ্রাপ্ত মেয়র লিয়াকত হোসেন মোল্লা, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি সহ আরো অনেকে।
কাবাডী খেলায় ১ম বিজয়ী আলগী ইউনিয়ন দল, ২য় পৌরসভা ও অন্যান্য দল প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সহ আগত অতিথিবৃন্দ।

