ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ উপজেলা ভূমি অফিসে সহকারি কমিশনার (ভুমি) পদে নতুন একজন কর্মকর্তা যোগদান করেছেন। হিমাদ্রী খীসা নামের এই কর্মকর্তা সোমবার দুপুরে ভূমি অফিসে তার প্রথম কর্মদিবস শুরু করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাব সভাপতি ও ভাঙ্গার আলো সম্পাদক মো: গোলাম কিবরিয়া বিশ্বাস, ভূমি অফিসের হিসাব রক্ষন কর্মকর্তা সেলিমুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততার সাথে পালন করবো। ভূমি অফিসে এসে কেউ হয়রানির শিকার হলে তা সরাসরি আমাকে জানাবেন। এই ভূমি অফিসে সেবার মান উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশনা মোতাবেক কাজ করে যবো।
নবাগত সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা-কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, ভূমি অফিসের হিসাব রক্ষন কর্মকর্তা সেলিমুজ্জামানসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

