ভাঙ্গায় ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় মুফতীয়ে আজম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ ফাউন্ডেশনের উদ্যোগে কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদানীনগর মাদ্রাসায় এ খাদ্য সহায়তা দেয়া হয়।

মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গণে ৪৬ জন কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, তেল, লবন ও সাবান। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলী হায়দার প্রমূখ।

মাওলানা শহিদুল ইসলাম জানান, ভারতে হিন্দুরা মুসলিমদেরকে নির্বিচারে হত্যা ও অত্যাচার করেছে। কিন্তু, আমরা এ সময়ে হিন্দুদেরকেও সহযোগিতা করেছি। এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।