সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে বিওজেএ এবং অনলাইন প্রেসক্লাবের শোক

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আসলাম রহমানের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা এবং অনলাইন প্রেসক্লাব, ভাঙ্গা উপজেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এক শোক বার্তায় বিওজেএ ফরিদপুর জেলা কমিটির সভাপতি বেলাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু এবং অনলাইন প্রেসক্লাব ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বলেন, আসলাম রহমান ছিলেন নিষ্ঠাবান, আপোষহীন, অত্যন্ত বিনয়ী ও সাহসী সাংবাদিক।  ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। তাঁর সাথে দেশের অনেক গণমাধ্যমকর্মীর ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। আসলাম রহমানের অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম।

বিওজেএ ফরিদপুর জেলা এবং অনলাইন প্রেসক্লাব, ভাঙ্গা উপজেলা কমিটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। সংগঠন দুটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

—প্রেস বিজ্ঞপ্তি।