ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকারের সাথে ভাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার হিমাদ্রী খিসা’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পৌরসভার মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতুল সরকার তার বক্তব্যে বলেন, প্রয়োজন ছাড়া ডিসির কার্যালয় কেন ইউএনও’র কার্যালয়েও জনগণকে আসতে হবে না। সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোই আমাদের দায়ীত্ব। প্রধান অতিথি এসময় ফরিদপুর জেলাকে নিয়ে ভিশন ও বিভিন্ন কর্মকান্ডের কথা উল্লেখ করেন। মাদক নির্মূলতায় যেকোন অপশক্তির বিরুদ্ধে পুলিশের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারীম ও গীতা পাঠ করা হয়। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

