ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুকতাদিরুল আহমেদের সকল দুর্ণীতি, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের বিচারের দাবিতে মানব বন্ধন করেছে উপজেলাবাসী। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ এর বিরুদ্ধে সরকারি সম্পদ ক্ষতিসাধন, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, অনিয়ম ও দুর্ণীতি, স্থানীয় জনগণকে অহেতুক হয়রানি ও অপশাসন সম্পর্কে pba.agency, bhangar alo, faridpur mail, jagoron24.com সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে উপজেলাবাসী সোচ্চার হয়।
এরই ধারাবাহিকতায়^ উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল অপকর্মের বিচার ও তার অপসারনের দাবিতে মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের জনগণ। বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের অংশ বিশেষ মানববন্ধনের ব্যানারে ছাপা হয়। এ ছাড়াও সকলের মাঝে সংবাদের অংশ বিশেষ লিফলেট আকারে বিতরণ করা হয়।

