ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ১০৫পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এবং অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ফরিদপুর এর নেতৃত্বে গত ৬ অক্টোবর’২০১৯ ভাংগা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে দেওড়া গ্রামের ছালাম হাওলাদারের পুত্র শাহীন হাওলাদার (৩৫), নানটু শেখ (৪০) এবং বাককান্দা গ্রামের হিমেল (২৫)।

ফরিদপুর ডিবি পুলিশের ওসি তদন্ত আহাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহীনকে ৬৫ পিচ, নানটুর কে ৩০ পিচ এবং হিমেলকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এরা সবাই মাদক ব্যবসায়ি। এদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।