
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গা , সদরপুর ও চরভদ্রাসন উপজেলা এবং ভাঙ্গা পৌরসভার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী তার বক্তব্যে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হল বাংলাদেশের মানুষের মুক্তির সনদ, এই ৩১ দফা হল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, এই ৩১ দফা হল মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনেকে বলেন, আমরা নির্বাচন চাই, সংস্কার চাই না। কথাটি ভুল। আমরা দীর্ঘদিন যাবৎ সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি। এ সময় তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে সচেতনমূলক প্রচারণার আহ্বান জানান। তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপি বিজয়ী হবে। আগামী নির্বাচনে বিজয়ী হলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা বাস্তবায়ন করে মানুষের মুক্তি নিশ্চিত করব। মানুষকে সকল অধিকার ফিরিয়ে দেবো।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মঞ্জুরের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর -৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান সজীব, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা সহ ফরিদপুর জেলা এবং ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসনের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ।

