ভাঙ্গায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু


মোঃ রমজান সিকদার

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের আতাদী গ্ৰামে সোমবার গভীর রাতে সাপের কামড়ে শাহআলম ব্যাপারী(১৭) নামের এক কিশোরের মৃত্যু হবেছে। সে ভাঙ্গা পৌরসভার আতাদী গ্ৰামের মোঃ হাফিজ ব্যাপারী ছেলে ।
এলাকার মাতুব্বর জিল্লুর রহমান জানান, সোমবার গভীর রাতে শাহ্ আলমকে সাপে কাটলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে এন্টিভেনাম না থাকায় দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।