ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর ) সংবাদদাতা

ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার বামনকান্দা বাসস্ট্যান্ড সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে । শনিবার (২২ নভেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা থেকে ঢাকাগামী সার্ভিস লেনের বামনকান্দা নামক স্থানের ঢাকামুখি সার্ভিস লেনের উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকালে ঐ নারীকে যেকোনো গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। পিবিআইর সহায়তা নিয়ে তার পরিচয় শনাক্ত করা হবে। স্থানীয়দের দাবি ও নারী মানসিক প্রতিবন্ধী ছিল। গত কয়েকদিন ধরেই তাকে কমিউনিটি সেন্টারের সামনে ঘোরাঘুরি করতে দেখা গেছে।