ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে নির্বাচন করা প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে(৫৫) কে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে জনপ্রিয় সাংবাদিক মাসুদা ভাট্টির আপন ভাই।
সোমবার(২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সে সময় তীব্র আন্দোলন হয়। ঐ আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসাবে বুলবুল প্রধান ভুমিকা পালন করেছিলেন। সে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কে হাজার হাজার জনগন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অবরোধ করে গাছ ফেলে অগ্নি সংযোগ করে ছিলেন। পরবর্তীতে ভাঙ্গা থানা, হাইওয়ে থানা এবং উপজেলা পরিষদ ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এঘটনায় ভাঙ্গা থানায় সন্ত্রাসী বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
বুলবুলকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।