
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর )সংবাদদাতা-২৫/১১/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার বিকেলে মহিলা ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর সাথে একাত্মতা প্রকাশ করে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামূজ্জান মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহ-সভাপতি লেয়াকত মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সী, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের লাভলু ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সী, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মজিবুর মুন্সী,সহ আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
ফরিদপুর-৪ (ভাংগা ,সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ ঘোষনা করা হবে। ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। মহিলা ডিগ্রী কলেজকে জাতীয় করন করা হবে। আওয়ামী লীগের সবাই খারাপ না, যারা খারাপ তারা পালিয়েছে কেউ গর্তে লুকিয়ে আছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সাথে থাকুন আমি আপনাদের সত্যিকারের উন্নয়ন দিব।
সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামূজ্জান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু, প্রমুখ।

