
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-২৩/০৭/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা বেলী আহমেদকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৩শে জুলাই) সকালে তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা সংবর্ধনার আয়োজন করা হয়। চাকুরি জীবনে তিনি প্রায় ৩১ বছর একই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত, বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট,অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষিকা বেলী আহমেদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, চিন্তা হরন সাহা, মোঃ খালেদুর রহমান, আশিকুর রহমান,গুলশান আরা বেগম রুপালি ,মাই টিভি ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন, সাংবাদিক রিপন শেখ প্রমূখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বেলী আহমেদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় শিক্ষিকা বেলী আহমেদ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

