ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২২/০৬/২০২৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মোড়ল পরিবহন বাস চালককে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। আটককৃত বাস চালক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ডুবলি গ্রামের নুর মোহাম্মাদ মিয়ার পুত্র রবিউল ইসলাম (২৫)।
রবিবার (২২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান।
এর আগে ২১ জুন রাতে বাস চালকের নানা বাড়ি নলছটি থেকে তাকে গ্রেফতার করা হয়। 
এই বিষয় ভাঙ্গা হাইওয়ের থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রোকিবুজ্জামান আরো জানান, গত ৪ জুন সকালে ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে বাস মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে হাইওয় পুলিশ বাস চালককে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার রাতে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল বাস চালক মো. রবিউল ইসলামকে তার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুন বাবলাতলা বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ জন গরু ব্যবসায়ী নিহত হয়।