
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা ( ফরিদপুর) সংবাদদাতা ১৫/০৬/২০২৫
ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা বামনকান্দা রেল জংশন এলাকায় রোববার সকালে অজ্ঞাত পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমরান শেক(২৯) মারা গেছে। সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের খালপাড় চুমুরদী গ্ৰামের শুকুর আলী ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মোটরসাইকেলটি ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা পরিবহন তাকে পিছন থেকে ধাক্কা দেয় । এতে মোটরসাইকেলটি সড়কের পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

