
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৬/০১/২০২৫
ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার বামনকান্দা নামক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী পরিবহন বাসের ধাক্কায় সুমন শেখ (৩৫) মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহত সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গফুর মন্ডলপাড়ার বাসিন্দা ছালাম শেখের ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে নড়াইল গামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে অনেক দুর নিয়ে যায়। এতে মটর সাইকেলের চালক সুমন শেখ (৩৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের দেহ একাধিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে পরিবার কাছে হস্তান্তর চলছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

