
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৫/০১/২০২৫
ফরিদপুর বরিশাল মহাসড়কের চুমুরদী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় সাকুরা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ফরিদা বেগম(৬০) নামের এক নারী নিহত হয়। সে পিরোজপুর জেলার নিছারাবাদ উপজেলা সুতিয়া কাঠি গ্রামের আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় ১০ যাত্রী আহত হয। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

