
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১১/০৬/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের ভাঙ্গা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী মঞ্জুর মোরশেদকে(৪৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এসময় তার কাছে থাকা নগদ সাড়ে চার লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে তারা।
সোমবার রাতে সে গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার বাহারা গ্ৰাম থেকে মোটরসাইকেল যোগে ভাঙ্গা বাজারে আসতেছিল। পথিমধ্যে বাহারা গ্ৰাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে রাসেল সেক ও কনু সেক তার দলবল নিয়ে মঞ্জুর মোরশেদের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন বেড়িয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুরুতর আহত ব্যবসায়ীকে স্থানীয় জনতা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় আঘাত এবং দুই পায়ের হাড় ভেঙে যাওয়া সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে বলে চিকিৎসকরা জানায়।
এদিকে ভাঙ্গা বাজারের ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভাঙ্গা বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে দোষীদের গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মুকসুদপুর থানার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাহারা মঞ্জুর মোরশেদ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মঞ্জুর মোরশেদ। ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সাথে দেখা করার পর বাহারা গ্রাম থেকে সোমবার রাত নয়টার দিকে মোটরসাইকেল করে ভাঙ্গার বাসায় ফিরতে ছিল সে। পথিমধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রাসেল সেক ও কনু সেকের ২৫/৩০ জন তার উপরে হামলা চালায়। হামলাকারী নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এসময় প্রতিবেশীরা রাতের আঁধারে চিৎকার শুনে মনজুর মোরশেদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজনৈতিক প্রতিহীংসায় তার উপরে চিহ্নিত দুর্বৃত্তরা পরিকল্পিত হামলা চালানোর পাশাপাশি তাকে কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। মুকসুদপুর থানার পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় গার্মেন্টস ব্যবসায়ী কুপিয়ে জখম। টাকা মোবাইল ছিনতাই

