ভাঙ্গায় ইজিবাইকের চাপায় শিশু নিহত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-১১/০৬/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় মালিগ্ৰাম সদরপুর ফিডার সড়কের কাওলীবেড়া কাউলিবেড়া বাজার সংলগ্ন এলাকায় ইজিবাইকের চাপায় নাজিয়া আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে ভাঙ্গা উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের কাওলীবেড়া গ্রামের জাহিদ আকনের কন্যা। বুধবার দুপুরে বাবা-মায়ের সাথে রাস্তায় পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত নাজিয়াকে প্রথমে ভাঙ্গা হাসপাতাল পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নাজিয়া মারা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মী অহিদুজ্জামান জানায়, আমার বাসার সামনে রাস্তায় ভ্যান করে ঘুরে ঘুরে হাঁস বিক্রি করে জনৈক ব্যক্তি। সে সময় হাসঁ কিনতে পিতা মাতার সঙ্গে শিশু নাজিয়াও আসে। হাসঁ কিনে রাস্তা পার হওয়ার সময় মালিগ্রামগামী একটি ইজিবাইকের শিশুটিকে চাপা দেয়।