ভাঙ্গায় আ’লীগের দোসরের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতার সংবাদ সম্মেলন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৯/৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় রোববার বিকেলে আ’লীগের দোসর তারেক আহমেদ লিংকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর।
সজিব মাতুব্বর লিখিত বক্তব্যে বলেন, তারিক আহমেদ লিংকন কারো উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সংবাদ সম্মেলন করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এই তারিক আহমেদ লিংকন আওয়ামী লীগের দোসর হয়ে ও সাবেক এমপি নিক্সন চৌধুরীর ছত্রছায়ায় থেকে থানায় দালালী, মাদকের বানিজ্য সহ অসহায় মানুষের ভুমি দখল সহ সাধারণ মানুষকে হয়রানি নির্যাতন করত। তাকে আমি ভালো মত চিনি না অথচ সে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করেছে। আমি প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে এই তারিক আহমেদ লিংকনের বিচার চাই।
সংবাদ সম্মেলনে আরো
উপস্থিত ছিলেন, হাদিউজ্জামান রাজু (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাঙ্গা উপজেলা বিএনপি), কামরুল ইসলাম (আহবায়ক মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ভাঙ্গা উপজেলা), ফারদিন হাসান উজ্জ্বল (ভাঙ্গা সদস্য সচিব ভাঙ্গা উপজেলা যুবদল), আবিত সিকদার, সভাপতি ভাঙ্গা কেএম কলেজ ছাত্রদলসাকিবুল ইসলাম যুগ্ন আহবায়ক ভাঙ্গা কেএম কলেজ ছাত্রদল।