
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০১/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় আন্তঃজেলা ৩ ডাকাতকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি পিকআপ গাড়ি, ১ টি গরু, ১ টি ফ্রিজ সহ নগত দেড় লাখ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
মঙ্গলবার সকালে ভাঙ্গা থানা পুলিশ সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং করে ঘটনার বিবরণ তুলে ধরেন। এরপর আটককৃত ডাকতদের জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, ফারুক হোসেন (৩৮), শাহিন মাতুব্বর (২৭), মোবারক হোসেন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপু লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ভাঙ্গা থানার মামলা নং-২৯ , তারিখ ২৫ জানুয়ারি সুত্র ধরে পুলিশ দ্রুত মামলার সুরাহা করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানার ১৬ টি মামলা রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম, থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাতদলের ৩ ডাকাত আটক। ২টি পিকআপ গাড়ী, ১ টি ফ্রিজ, ১টি গরু, নগত অর্থ উদ্ধার।

