খুলনা প্রতিনিধি: রাকিব ৫ম শ্রেনীতে পড়ে, এবার PSC দিবে। সে স্কুল শেষ করে বিকাল ৪টা থেকে ছোলা বিক্রি করে বোনের পড়ালেখার ও অসুস্থ বাবার চিকিংসার খরচ নিজের কাঁধে তুলে নিয়েছে।
রাকিব ৪ বছর ধরে এইভাবে সাইকেলযোগে ছোলা বিক্রয় করে চলেছে।
প্রথম দিকে তার আম্মু কিছু সময় তাকে সহযোগিতা করতো, কিন্তু এখন সব কাজ তার নিজেরই করতে হয়। তার মা একজনের কাছ থেকে অল্প দামে একটা সাইকেল কিনে দেয়। এরপরে সাইকেল নিয়ে খুলনার ৭ নাম্বার ঘাটে, নিউ মার্কেটের আশেপাশে এবং শিববাড়ি মোড়ে বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত ছোলা বিক্রি করে।
রাকিবের বাবা বিভিন্ন রোগে আক্রান্ত ৪ বছর ধরে। তিনি কোনো কাজ করতে পারেন না। রাকিবের মা মানুষের বাসায় কাজ করে কিছু টাকা আয় করে স্বামীর চিকিৎসা চালায়।

