নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই আপনি!
এ বছর জানুয়ারিতে মুক্তি পায় ‘ইন্সপেক্টর নটি কে। এই ছবির পর ১৬টি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কোনোটিই আমার সঙ্গে যায় না বলেই ছবিগুলোতে কাজ করতে চাইনি। এর মধ্যে আবার একটি ছবির কাজ শুরু করার সবকিছু চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে আর শুরুই হয়নি। পুরো প্রকল্পটি বাতিল হয়ে যায়।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে আপনার সব কাজ এই প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ হতো। সেই চুক্তি এখনো আছে?
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আমার পাঁচ বছরের চুক্তি ছিল। তিন বছর পার হয়েছে। আরও দুই বছর বাকি আছে। তবে আমার ক্ষেত্রে চুক্তির শর্ত অনেক শিথিল করা হয়েছে। আমি এখন অন্য প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করতে পারব।

