
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-০৫/০৯/২০২৫
বৃহস্পতিবার ৩০০ সংসদীয় আসন বিন্যাস গেজেট প্রকাশের করে ইসি। এতে ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা পৌরসভার সীমান্ত এলাকায় লাগোয়া দুটি ইউনিয়নকে কর্তনের প্রতিবাদে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে ভাঙ্গা উপজেলার হাজার হাজার জনগন ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড , হামেরদী বাসস্ট্যান্ড ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড, সুয়াদি বাসস্ট্যান্ড ও ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও সর্বশেষ ভাঙ্গা ইন্টারচেঞ্জের চারদিকে সড়কের উপর গাছ ফেলে, বাঁশ দিয়ে বেরিকেট দিয়ে ও টায়ারে আগুন ধরিয়ে এই অবরোধ শুরু করে। এতে ভাঙ্গার উপর দিয়ে চলাচল দক্ষিণাঞ্চলের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২ টা পর্যন্তও অবরোধ চলতে থাকে। দুপুরে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন গিয়ে আশ্বত্ব করলেও দাবি আদায়ে সড়ক ছাড়তে অনড় থাকে অবরোধকারীরা। জুম্মার নামাজের জন্য ২ ঘন্টা বিরতির পর বেলা ৩ টা থেকে আবারো অবরোধ শুরু হয়। ভাঙ্গা ইন্টারচেঞ্জের ও হাইওয়ে এক্সপ্রেসের বগাইল টোলপ্লাজায় সহ একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে ভাঙ্গাবাসি অবরোধ চালিয়ে যাচ্ছে। এতে করে দক্ষিণাঞ্চলের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরে এপথে চলাচলকারী হাজার হাজার যাত্রী। প্রচন্ড গরমে যানবাহনে থাকা শতাধিক যাত্রী ও আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের স্থানীয় ক্লিনিকে ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে দেখা গেছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামেরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ ( নগরকান্দা ) আসনের অন্তর্ভুক্ত করা হয়।
ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, হামেরদী, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের উপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজার হাজার মানুষ। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ভাঙ্গা ইন্টারচেঞ্জে এড়িয়া থেকে যানযট ১০ কিলোমিটার দীর্ঘ হয়।
হামেরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোকন মিয়া বক্তব্যকালে বলেন- আমরা কোনোভাবেই সালথা-নগরকান্দায় (ফরিদপুর-২) যাব না। নির্বাচন কমিশন থেকে যতক্ষন আমাদের না বলবে ততক্ষণ সড়ক ছাড়ব না। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে গেজেট প্রকাশ করে এই দুটি ইউনিয়ন আগের ফরিদপুর -৪ আসনে ফিরিয়ে দিতে হবে।
বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন ও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান ও সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ। এ সময় ইউএনও মিজানুর রহমান আশ্বস্ত করে বলেন- আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন সহ উধ্বর্তনদের জানিয়েছি, আশা করি ভাল সমাধান হবে। তিনি অবরোধকারীদের সড়ক ছাড়ার অনুরোধ করেন। তবে স্থানীয়রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, আজ সকাল ৮টা থেকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী ও মুনসুরাবাদ বাসষ্টান্ডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন াধারণ জনগণ। ফরিদপুর -৪ আসন থেকে ভাঙ্গার দুইটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। আন্দোলন কারীরা পুলিশকে জানিয়েছেন, তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না। এতে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ইসির সংসদীয় আসন বিন্যাস গেজেট প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার থেকেই ক্ষোভে ফুঁসছে ভাঙ্গাবাসী। এর ধারাবাহিকতায় আজ সকালে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। আমি সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছি। আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছি।

