ভাঙ্গায়  বিদেশি রিভলভার উদ্ধার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০১/০৯/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের একটি ময়লার স্তূপ থেকে বিদেশি রিভলভার উদ্ধার করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-১০। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রিভলবারটি ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার (৩১ আগষ্ট) রাত ১০ টার দিকে র‍্যাব-১০ এর একটি দল ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার ডা. কাজী আবু ইউসুফ একাডেমি ও স্টেডিয়ামের  পেছনে জঙ্গলের পাশে ময়লার স্তূপের ভিতর থেকে পাকিস্তানী রিভলবারটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক।